×

রাজনীতি

সংরক্ষিত নারী আসন

ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পিএম

ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থীরা।

ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন তারা।

সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এদিন বেলা ১১টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ জোটের জন্য বরাদ্দ ১৩ জনের মধ্যে জামায়াতে ইসলামীর নয়জন এবং এনসিপির দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে আছেন।

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি তাসমিয়া প্রধান সকালে মনোয়নপত্র জমা দেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম পরে মনোনয়নপত্র জমা দেবেন। নির্বাচন কমিশনের পথে রওয়ানা দিলেও যানজটে তার পৌঁছাতে দেরি হওয়ায় অন্যদের সঙ্গে একসঙ্গে জমা দিতে পারেননি।

বাকি ১২ প্রার্থী রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খানের কাছে হলফনামা, প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দেন।

ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি এএইচ এম হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়ের এসময় উপস্থিত ছিলেন।

ক্ষমতাসীন দল বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ৩৬ জনের মধ্যে ১৭ জন দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন।

বিএনপির প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেন, “আমি জেল খেটেছি, মার খেয়েছি। আমি রাজপথে ছিলাম। ১৭ বছরে ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম। আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হব, মানুষের সেবা করব।”

বিএনপি প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন. সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসনে পাবে এবার।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। দুই সপ্তাহ পর ১২ মে ভোট গ্রহণের তারিখ রাখা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

৯ মাসেই প্রায় ১ লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি

৯ মাসেই প্রায় ১ লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি

সিলেটের ২২৫ কেন্দ্রে কঠোর নজরদারি

এসএসসি পরীক্ষা শুরু সিলেটের ২২৫ কেন্দ্রে কঠোর নজরদারি

হামের টিকাদানে অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হামের টিকাদানে অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App