×

জাতীয়

লিবিয়া থেকে আরো ১৭০ বাংলাদেশি দেশে ফিরেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:০৪ পিএম

লিবিয়া থেকে আরো ১৭০ বাংলাদেশি দেশে ফিরেছেন

ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজী থেকে ১৭০ জন স্বেচ্ছায় প্রত্যাবাসনেচ্ছুক বাংলাদেশিকে আজ মঙ্গলবার (১৯ মে) সকাল পাঁচটায় বুরাক এয়ারের ফ্লাইট যোগে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। 

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ফিরে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বাড়াতে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।            

লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App