×

রাজনীতি

জনস্বাস্থ্যের চরম সংকটেও সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:৪৯ পিএম

জনস্বাস্থ্যের চরম সংকটেও সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: জামায়াত

ছবি : সংগৃহীত

দেশে চলমান হাম প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনস্বাস্থ্যের এই চরম সংকটের মুহূর্তেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় জরুরি ও সমন্বিত পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না।

মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে তিনি দেশে হামে আক্রান্ত ও মৃতের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে হঠাৎ করেই হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিশ্চিত ও সন্দেহভাজন হামে মৃতের সংখ্যা ইতোমধ্যে সাড়ে চারশ ছাড়িয়ে গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি দাবি করেন, যথাসময়ে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ না করা, টিকাদান কর্মসূচির স্থবিরতা এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার অপ্রতুলতার কারণেই পরিস্থিতির অবনতি হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, রোগ ছড়ানোর উৎস শনাক্ত, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি কয়েকটি দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে- সারাদেশে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শতভাগ হামের টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত এলাকায় বিশেষ মেডিকেল টিম গঠন করে জরুরি ওষুধ ও পুষ্টি সহায়তা পৌঁছে দেওয়া, সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা এবং ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা।

একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সাধারণ জনশক্তির প্রতি নিজ নিজ এলাকায় হামে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করার আহ্বান জানান।

বিবৃতির শেষে তিনি হাম প্রাদুর্ভাবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিবাসীদের অধিকার ও ন্যায়বিচারে অনুসন্ধানী সাংবাদিকতার তাগিদ

অভিবাসীদের অধিকার ও ন্যায়বিচারে অনুসন্ধানী সাংবাদিকতার তাগিদ

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া নোটিশ বিষয়ে সতর্কতা জারি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া নোটিশ বিষয়ে সতর্কতা জারি

বুমরাহকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা ভারতের

বুমরাহকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা ভারতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App