×

রাজনীতি

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৩৮ পিএম

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আল্লাহ তায়ালা যেন আমাকে তৌফিক দেন, আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদের দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারি।’

বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদের উদ্বোধন শেষে তিনি এ কথা বল।

এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, আমাকে কখনো বিমুখ করেননি। আমি যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।’

বক্তব্যে নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি সব সময় আপনাদের বলেছিলাম— এটি আমার শেষ নির্বাচন। আমি আবারও বলছি—এটি হয়তো আমার শেষ নির্বাচন।’

এ সময় ঠাকুরগাঁওয়ের চলমান ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি জানান, সদর উপজেলাকে ভেঙে আরো দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে। এ ছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও মিলেছে।

অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, ‘শাহিন আপনাদের, আমাদের এখানকার অত্যন্ত পণ্ডিত মানুষ। তিনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োজিত হয়েছেন।’ 

মির্জা ফখরুল আরো বলেন, মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমতিও ইতিমধ্যে পাওয়া গেছে এবং খুব দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মসজিদ নির্মাণকাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, দেশের বাইরে অবস্থানরত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা অনেকেই ইতিমধ্যে এই মসজিদে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও তারা পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যেখানেই মব হবে সেখানেই অ্যাকশনে যাবে ডিএমপি’

‘যেখানেই মব হবে সেখানেই অ্যাকশনে যাবে ডিএমপি’

মেটায় চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

মেটায় চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App