ছাত্রদল নেতা হামিমের অব্যাহতির আদেশ প্রত্যাহার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম তার সাংগঠনিক পদ ফিরে পেয়েছেন। প্রায় আড়াই মাস পর তার অব্যাহতির প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের ওপর আরোপিত অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি এখন থেকে পূর্ণাঙ্গভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এ সিদ্ধান্তে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি শেখ তানভীর বারী হামিমকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিলো। পরবর্তীতে তার জবাব সন্তোষজনক না হওয়ায় ৪ মার্চ তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
