×

রাজশাহী

ময়লার স্তূপ থেকে অস্ত্র-গুলি উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

ময়লার স্তূপ থেকে অস্ত্র-গুলি উদ্ধার

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে দুটি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাকশী বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, পাকশী বাজারপাড়া এলাকার জামে মসজিদের পূর্ব পাশের সড়কের ধারে ময়লার স্তূপে অস্ত্র রাখা আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে ময়লার স্তূপ তল্লাশি করে দুটি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, উদ্ধার করা শুটারগান ও গুলি ঈশ্বরদী থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কে বা কারা ময়লার স্তূপে এসব অস্ত্র ও গুলি ফেলে গেছে, তা শনাক্তে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

দিল্লিতে গঙ্গা চুক্তি ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনাই হয়নি

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানিয়েছে ৮০টি রাষ্ট্র

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

হরমুজে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি ও চীনা মুদ্রা নিচ্ছে ইরান

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনাতে রাশিয়ার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App