×

রাজশাহী

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে আটক ৩

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে আটক ৩

ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে অভিযান চালিয়ে ফসলি জমি কেটে মাটি বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি এস্কেভেটর মেশিনের ৫টি ব্যাটারিও জব্দ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাস বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আটকরা হলেন,  ডিবিগ্রাম ইউনিয়নের শামসুল মোল্লার ছেলে মোতাহার মোল্লা (৪২), ঈশ্বরদী উপজেলার অরণখোলা এলাকার নূর মোহাম্মদের ছেলে মিতারুল ইসলাম (৩২) এবং একই উপজেলার সরাইকাদি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রায়হান আলী (২৭)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় ব্যবহৃত এস্কেভেটর মেশিনের পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, দীর্ঘদিন পর হলেও অবৈধভাবে ফসলি জমি নষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে পদত্যাগের আলটিমেটাম দিলো সরকার

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে পদত্যাগের আলটিমেটাম দিলো সরকার

‘জ্বালানি সংকটের আশঙ্কায় পোশাক খাতে নতুন ক্রয়াদেশ স্থগিত’

‘জ্বালানি সংকটের আশঙ্কায় পোশাক খাতে নতুন ক্রয়াদেশ স্থগিত’

হত্যা না আত্মহত্যা? ঝুলন্ত মরদেহ ঘিরে চাঞ্চল্য

হত্যা না আত্মহত্যা? ঝুলন্ত মরদেহ ঘিরে চাঞ্চল্য

সংসদে দাঁড়িয়ে একজন যে হুমকির ভাষায় কথা বললেন তাতে আমরা আঘাত পেয়েছি

বিরোধীদলীয় নেতা সংসদে দাঁড়িয়ে একজন যে হুমকির ভাষায় কথা বললেন তাতে আমরা আঘাত পেয়েছি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App