×

রংপুর

এলজিআরডি মন্ত্রী

‘মব করতে দেবো না, কঠোরভাবে দমন করব’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

‘মব করতে দেবো না, কঠোরভাবে দমন করব’

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট চৌধুরীপাড়া এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব আমরা করতে দেবো না, তা কঠোরভাবে দমন করা হবে। 

সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট চৌধুরীপাড়া এলাকায় নেহা নদীতে জেলার খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ডা. মোহাম্মদ সরফরাজ বান্দা, ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ।

জাতি হিসেবে উপরে উঠতে হলে শৃঙ্খলা বজায় রাখতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, মব সৃষ্টি করা যাবে না। মব আমরা করতে দেবো না। তা কঠোরভাবে দমন করব। 

তিনি আরও বলেন, আমরা যা বলি কাজ করে দেখাই। একটা শ্রেণির মানুষ ধর্মকে ব্যবহার করে বেহেশতে নিয়ে যাওয়ার কথা বলছে। আমরা আমাদের কাজ করে বেহেশতে যাব। ধর্ম নিয়ে ব্যবসা নয়। বেহেশতে যাবার কথা বলে নারীদের ভুলানোর চেষ্টা করা হচ্ছে, সেটাতে কান দেয়া যাবে না।

খাল খননের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দায়িত্বরতদের সৎভাবে কাজ করতে হবে। মানুষ যেনো অভিযোগ না করে। আমাদের বাংলাদেশকে আরও উপরে নিয়ে যেতে হবে। 

ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে তিনি বলেন, এই যুদ্ধ আমাদের ক্ষতি করছে। সামনে কঠিন সময় আসছে। তাই সবাইকে সজাগ থেকে ধৈর্য ধরার আহ্বান জানান মির্জা ফখরুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঠিক পথে রাখতে নেতাকর্মীদের পেছনে ‘রাডার ফিট’ করেছে বিএনপি!

ঠিক পথে রাখতে নেতাকর্মীদের পেছনে ‘রাডার ফিট’ করেছে বিএনপি!

গাইবান্ধায় তীব্র তেল সংকট, সব পাম্প বন্ধ

গাইবান্ধায় তীব্র তেল সংকট, সব পাম্প বন্ধ

মুরাদনগরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মুরাদনগরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অ্যাডিশনাল এসপিসহ আহত ১৫

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অ্যাডিশনাল এসপিসহ আহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App