×

ফলাফল

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের ঈর্ষণীয় সাফল্য অর্জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের ঈর্ষণীয় সাফল্য অর্জন

ছবি: ভোরের কাগজ

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও  ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা সম্প্রতি  প্রকাশিত প্রথম ও তৃতীয় পেশাগত পরীক্ষা নভেম্বর-২০২৫ এর  ফলাফলে ৯ম স্থান ও অনার্স নম্বরসহ  উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের  মেহনাজ ফারহানা মোমেন - প্যাথলজি, কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজি বিষয়ে, আনিকা বুশরা মীম- প্যাথলজি ও মাইক্রোবায়োলজি বিষয়ে তৃতীয় পেশাগত পরীক্ষায় এবং  ১৬তম ব্যাচের সুবাইতা আজাদ -এনাটমি বিষয়ে প্রথম পেশাগত পরীক্ষায় অনার্স নম্বর অর্জন করেছেন। 

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ  ডেন্টাল ইউনিটের ১১তম ব্যাচের  শিক্ষার্থী রেনুচ্ছা গাইন জয়া -এনাটমি ও সায়েন্স অব ডেন্টাল মেটেরিয়ালস বিষয়ে  সালিমা বিনতে আজাদ ও অরুনি স্টেলা গোমেজ সায়েন্স অব ডেন্টাল মেটেরিয়ালস বিষয়ে প্রথম পেশাগত পরীক্ষায় অনার্স নম্বর পেয়ে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। 

বিশেষভাবে উল্লেখযোগ্য, ডেন্টাল ইউনিটের ১১তম ব্যাচের  শিক্ষার্থী রেনুচ্ছা গাইন জয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল ডেন্টাল কলেজ ও ইউনিটের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে, যা প্রতিষ্ঠানের জন্য এক গৌরবময় সাফল্য।

শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলেই আনন্দ প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পকে সাবমেরিনের ঘণ্টা উপহার দিলেন ব্রিটেনের রাজা

ট্রাম্পকে সাবমেরিনের ঘণ্টা উপহার দিলেন ব্রিটেনের রাজা

৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালেই ৭৩ রোগী ভর্তি

হামের উপসর্গ নিয়ে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালেই ৭৩ রোগী ভর্তি

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক’

রুমিন ফারহানা ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App