×

ফলাফল

কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:১৭ এএম

কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

ছবি: সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ২০২৪ সালের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে আজ। 

রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, 'গত ৩ জানুয়ারি দেশজুড়ে একযোগে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষা শুরু হয়েছিল, যা শেষ হয় ৯ ফেব্রুয়ারি। মোট ১৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আল হাদিস, তাফসির, ফিকাহ এবং আদব—এই চারটি বিষয়ে মোট ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশ নেন।'

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সহকারী পরিচালক আবু সালেহ মুহাম্মদ মুসা জানান,  আজ রোববার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট ও সংশ্লিষ্ট মাদরাসাগুলো থেকে ফল জানতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত

পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত

গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা দায়ের

গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা দায়ের

‘শিবির আবারো গুপ্ত হতে চাচ্ছে’

রাশেদ খাঁন ‘শিবির আবারো গুপ্ত হতে চাচ্ছে’

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ হজযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App