×

রাশিয়া

নতুন নথিতে এপস্টেইনের রাশিয়ান সংযোগের তথ্য প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

নতুন নথিতে এপস্টেইনের রাশিয়ান সংযোগের তথ্য প্রকাশ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কুখ্যাত বিনিয়োগকারী ও যৌন নিপীড়ন কেলেঙ্কারির কেন্দ্রস্থল জেফ্রি এপস্টেইন রাশিয়ার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা চালিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত নতুন নথিতে দেখা গেছে, এপস্টেইন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ধারাবাহিকভাবে উদ্যোগ নিয়েছিলেন।

নথিতে উল্লেখ রয়েছে, ২০১৮ সালের জুনে এপস্টেইন নরওয়ের রাজনীতিক থর্বইয়র্ন ইয়াগল্যান্ডকে ইমেইল করেন। ইয়াগল্যান্ড তখন ইউরোপ কাউন্সিলের মহাসচিব ছিলেন। এপস্টেইন লিখেছিলেন, পুতিনকে একটি বার্তা পৌঁছে দিতে হবে, যাতে লাভরভ তাঁর সঙ্গে কথা বলার আগ্রহ দেখান। এপস্টেইন উল্লেখ করেন, রাশিয়ার প্রয়াত জাতিসংঘ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, তবে চুরকিনের মৃত্যুর পর তিনি নতুন রুশ সংযোগ খুঁজছিলেন।

জবাবে ইয়াগল্যান্ড জানান, তিনি লাভরভের সহকারীর সঙ্গে দেখা করবেন। নথিতে এপস্টেইন লিখেছেন, চুরকিন রাজনীতির জটিলতা ভালো বুঝতেন এবং ‘দেওয়া–নেওয়া’ সম্পর্কই মূল। বিশ্লেষকরা মনে করেন, এপস্টেইন নিজেকে ভূরাজনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন।

আরো পড়ুন : এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প

সিএনএন জানিয়েছে, এই নথি প্রকাশের পর এপস্টেইনের উদ্দেশ্য নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, তাঁর দেশ এপস্টেইনের রুশ গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সম্পর্ক খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে। তিনি সতর্ক করে বলেন, যদি তথ্য সত্য হয়, তবে বর্তমান অনেক নেতার বিরুদ্ধেও রুশদের কাছে আপত্তিকর তথ্য থাকতে পারে।

ক্রেমলিন এসব অভিযোগ নাকচ করেছে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এপস্টেইন রুশ গোয়েন্দাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন এই তত্ত্বটি গুরুত্ব দেওয়ার মতো নয়।

নথিতে দেখা যায়, ২০১৩ সালে এপস্টেইন পুতিনের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাককে জানিয়েছিলেন, ইয়াগল্যান্ড পুতিনের সঙ্গে দেখা করবেন, এবং রাশিয়ায় পশ্চিমা বিনিয়োগের কাঠামো ব্যাখ্যা করার জন্য এপস্টেইন আগ্রহী। তবে সাক্ষাৎ আদৌ হয়েছে কি না, তার প্রমাণ নেই।

এপস্টেইনের রুশ সংযোগের মধ্যে ছিলেন সের্গেই বেলিয়াকভ, যাকে তিনি ‘খুব ভালো বন্ধু’ বলেছিলেন। বেলিয়াকভ রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) একাডেমির স্নাতক এবং সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া ভেঞ্চার ক্যাপিটালিস্ট মাশা দ্রোকোভা বুচারও এপস্টেইনের ঘনিষ্ঠ রুশ পরিচিতদের মধ্যে ছিলেন।

ভ্রমণ নথি অনুযায়ী, এপস্টেইন অন্তত একবার রাশিয়া সফর করেছিলেন। ২০০২ সালে তিনি ও তার সঙ্গী গিলেইন ম্যাক্সওয়েল মস্কো ও সেন্ট পিটার্সবার্গে গিয়েছিলেন। গ্রেপ্তারের আগে ২০১৮ ও ২০১৯ সালেও তিনি রাশিয়ান ভিসা নবায়নের চেষ্টা করেছিলেন।

প্রকাশিত নথিতে দেখা যায়, এপস্টেইন ক্ষমতা ও প্রভাবের কেন্দ্রবিন্দুতে নিজেকে স্থাপন করতে মরিয়া ছিলেন। তবে এসব যোগাযোগের পেছনে সুসংগঠিত গোয়েন্দা কার্যক্রমের চেয়ে ব্যক্তিগত প্রভাব বিস্তারের বাসনা বেশি স্পষ্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে

আমীর খসরু ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে

জামায়াত-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, অর্ধশত আহত

পটুয়াখালী–২ জামায়াত-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, অর্ধশত আহত

চীন থেকে কেনা হচ্ছে ৪টি নতুন জাহাজ

চীন থেকে কেনা হচ্ছে ৪টি নতুন জাহাজ

 ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারলো নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারলো নেপাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App