×

বৃত্তি

ববি হাজ্জাজ

উপবৃত্তি ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম

উপবৃত্তি ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের উপবৃত্তি ব্যবস্থায় আধুনিকায়ন (মডারনাইজেশন) আনা হবে, যাতে আর্থিক প্রণোদনার মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসরুমে উপস্থিতি আরো কার্যকরভাবে নিশ্চিত করা যায়।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাদশা ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য পরিবারকে আর্থিক প্রণোদনা আরো কার্যকরভাবে কীভাবে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে। একইসঙ্গে উপবৃত্তি ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে।স

বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। তিনি সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষা অফিসার ও কেন্দ্র কর্তৃপক্ষের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটি শিক্ষার্থীদের উৎসাহিত করার একটি প্রক্রিয়া। তাই পরীক্ষা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।

তিনি আরো বলেন, পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই একই পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিচ্ছে, ফলে একটি সমান সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হঠাৎ শুটিং সেটেই  অজ্ঞান করণ জোহর

হঠাৎ শুটিং সেটেই অজ্ঞান করণ জোহর

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

‘সোশ্যাল মিডিয়া সব সময় ভালো কিছু বয়ে আনে না’

‘সোশ্যাল মিডিয়া সব সময় ভালো কিছু বয়ে আনে না’

সুজন আজমের এক জোড়া কবিতা

সুজন আজমের এক জোড়া কবিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App