×

বিশেষ সংখ্যা

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন

ফকির ইলিয়াসের কবিতাগুচ্ছ

Icon

ফকির ইলিয়াস

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম

ফকির ইলিয়াসের কবিতাগুচ্ছ

ফকির ইলিয়াসের কবিতাগুচ্ছ

বহুপৃথিবীর স্বর


একটি রুগ্ন পৃথিবীর দিকে তাকিয়ে থেকে,
আমি জেনেছি- লোকালয়ে আরও অনেক 
পৃথিবী আছে।আছে বিশ্বময় প্রাণের পরমাণু;
তুমি যাকে পরমাত্মা বলো-
      আমি তাকে বলি ঘোরের প্রণয়।

অথবা মায়ামেঘও বলতে পারি।
বলতে পারি এই যে তোমার হাত ধরে মক্কা থেকে মরক্কো,
ফ্লোরিডা থেকে ফিলিপাইন পর্যন্ত
ছুটে যাই- সেটাও তো মেঘমুগ্ধ প্রেমের ভ্রমণ! 

মানুষ পৃথিবী নির্মাণ করে। মানুষই নির্মাণ করে,
স্বাধীনতার সিঁডিসনদ।
একটি মানচিত্রের ভালোবাসায়,
যে শিশু উচ্চারণ করে মুখের প্রথম শব্দ-
    সে তো মহান পৃথিবীর  
অগ্রদূত হয়েই বেঁচে থাকতে চায়! 
#

পাপের প্রণালী 


ফুলগুলোকে ছিঁড়ে ফেলতে ফেলতে 
রাজা বললেন,এদেশে আর কোনো বাগান থাকবে না।
থাকবে না কোনো মৌমাছি,ভ্রমর,প্রজাপতি
এমন কি কোনো মানুষ! 
     যারা ফুলের আরাধনা করে! 

ঘোষণাটি প্রচারের পর হাউমাউ করে
কেঁদে উঠলো কয়েকজন মালী,
পুষ্প ও পরাগায়ন বিষয়ে যাদের কোনো
পূর্বাভিজ্ঞতা ছিল না-
কেঁদে উঠলো তারাও, 
কিছু রঙ পালন করলো উপবাস,
দেশান্তরি হতে চাইলো কিছু তরুণ-তরুণী। 

'অনাবাসীদের কোনো স্বদেশ থাকে না,'
বলতে বলতে বেদনায় সেমিনার রুম
ত্যাগ করলেন কবি শহীদ কাদরী,

রাজা বুলডোজার চালাবার আদেশ দিতেই,
তার চোখে মুখে ঝাপটে পড়লো,
   বঙ্গোপসাগরের কয়েকটুকরো বজ্রঝড়।
#

প্রতারক

নিজের সুদশুল্ক ফেরি করতে এসে,
অন্যের বসন খুলে নিয়ে গেল হেসে,
বললো, করছি আমি বৈষম্য নিরোধ
জানো,একাত্তরের সাথেই আমার সব বিরোধ! 

মাথায় লালসালু দেখে বোকা বনে গেল পাবলিক
অবশ্য কেউ কেউ বললেন- ধিক! ধিক! 
কে রে!  রিসেট বাটন টিপতে চায়.. 
পুরো জাতিসত্তা মুছে দিতে চায়!  হায়! 

আসলে একটা প্রতারক দখল নিয়েছিল যে উনিশ মাস! 
প্রজন্ম হে!  তার প্রতি ঘৃণা, কোন ভাষায় তুমি করবে প্রকাশ! 
#

অস্তিত্ববিলাস


যদি আমি বহুবিভক্ত করো, সেখানেও দেখবে-
আগুনের হলকা,জলের উপাত্ত কিংবা হাওয়ার দাপট
যদি আমাকে খারিজ করতে চাও- সেই তল্লাটেও দেখবে আমার
চারপাশে কোটি শব্দাবলী, 
বাণ হয়ে বিদ্ধ হচ্ছে তোমার বুকে,
  নিস্তেজ হয়ে যাচ্ছে তোমার বাহু! 

আমি উদ্বাস্তু নই।আমি আগন্তুক ও নই। 
এই যে জাগতিক চন্দ্র-সূর্য তুমি দেখছো-
এর নেপথ্যে আরো একটি গ্রহ আছে।
 
আমি মূলত সেই গ্রহের আরাধনাকামী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App