×

বিশেষ সংখ্যা

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন

ঈদে এবার যেসব মুভি আসছে

Icon

মিনার আহমেদ

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১১:০৭ পিএম

ঈদে এবার যেসব মুভি আসছে

ঈদে এবার যেসব মুভি আসছে

ঈদ মানেই আনন্দ আর ঈদের আনন্দকে দ্বিগুন করতে প্রতিবছরই মুক্তিপায় বেশ কয়েকটি সিনেমা। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৫টি নতুন সিনেমা।  

প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা 

ঈদের বাংলা সিনেমা আর দেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খানের সিনেমা থাকবে না এমনটা কখনও হয় না। এবারও ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’।

পরিচালক আবু হায়াত মাহমুদ এই সিনেমাটি মূলত একটি গ্যাংস্টারধর্মী গল্পের সিনেমা। যেখানে শাকিব খানকে দেখা যাবে লম্বা চুলে অ্যাকশনধর্মী ঢাকার আন্ডারওয়াল্ডের একজন শক্তিশালী গ্যাংস্টাররূপে। এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

প্রেশার কুকার

নির্মাতা রায়হান রাফি প্রতিবারের মতই এবারও আরেকটি ভিন্ন ধাঁচের গল্পে নির্মিত নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে হাজির। সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে ৪ জন নারী চরিত্র। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

সিনেমাটির টিজার বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে থ্রিলারধর্মী সিনেমা হতে যাচ্ছে। তাই দর্শকরা অবশ্যই সিনেমাটির প্রতি আকর্ষিত হচ্ছেন। 

দম

আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘দম’ সিনেমাটি সাড়া ফেলেছে দর্শকের মনে। নির্মাতা রেদওয়ান রনির এ সিনেমাটির টিজারে দেখা যায় আফরান নিশোর অভিনীত চরিত্রটি বিভিন্ন ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। পুরো টিজারজুড়ে রহস্য ও উত্তেজনার আবহ তৈরি করা হয়েছে। নির্মাতার ভাষায়, এটি মূলত বেঁচে থাকার সংগ্রামের গল্প।

রাক্ষস

অভিনেতা সিয়াম ঈদে ঢাকাই সিনেমায় নিয়মিত হচ্ছেন। ঠিক গত কয়েকবছরের মতো এবার তাঁর “রাক্ষস” সিনেমাটি মুক্তি পাচ্ছে। নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের এই সিনেমাটি রোমান্স ও ড্রামায় পরিপূর্ণ হতে যাচ্ছে। এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি।

বনলতা এক্সপ্রেস

উৎসব-এর পর এবারের ঈদে নির্মাতা তানিম নূর হাজির হয়েছেন হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে। সিনেমার গল্পটি একটী ট্রেন যাত্রাকে কেন্দ্র করে এগিয়েছে। যেখানে ব্যাক্তিগত জীবনের পাশাপাশি নানান ধরনের গল্প একে একে উন্মোচিত হবে। আর এই সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App