×

খেলা

সুতোয় ঝুলছে বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০৭ পিএম

সুতোয় ঝুলছে বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত কোনো চমৎকার না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাসপ্রিত বুমরাহ'র খেলার সম্ভাবনা কম। সহজ করে বললে, সুতোয় ঝুলছে ভারতীয় এই পেসারের ভাগ্য। বুমরাহ'র চোট এখনো খতিয়ে দেখেননি নিউজিল্যান্ডের চিকিৎসক রোয়ান শাউটেন। যতক্ষণ না তিনি রিপোর্ট জমা দিচ্ছেন, ততক্ষণ বুমরাহের খেলা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, বুমরাহকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। তিনি বলেন, 'বোর্ডের মেডিকেল দল নিউজিল্যান্ডে রোয়ানের সঙ্গে যোগাযোগ রেখেছে। এর মধ্যেই বুমরাহকে সেখানে পাঠানোরও পরিকল্পনা আছে। কিন্তু কবে, তা জানি না। বুমরাহ যদি সময়ের মধ্যে ১০০ শতাংশ সুস্থ হয়ে ওঠে তা হলে সেটা চমৎকারের থেকে কম কিছু নয়।'

সিডনিতে চোট পাওয়ার পর থেকে আর বল করেননি বুমরাহ। ভারী কাজ করতে নিষেধ করা হয়েছে তাকে। বুমরাহের চোট খতিয়ে দেখেছেন বোর্ডের চিকিৎসকেরা। সেই রিপোর্ট নিউজিল্যান্ডে পাঠানো হবে। ২০২২ সালে এই রোয়ানই বুমরাহের অস্ত্রোপচার করেছিলেন। তাই তার উপরই ভরসা বোর্ডের। ওই কর্মকর্তা বলেন, নিউজিল্যান্ডের চিকিৎসককে বুমরাহ'র পরীক্ষার রিপোর্ট পাঠানো হবে। তিনি দেখে নিজের মতামত জানাবেন। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে বুমরাহকে ও দেশে পাঠানো হবে কি না। পুরো প্রক্রিয়ায় অনেক সময় লাগবে। তাই বোর্ড বা বুমরাহ, কেউ তাড়াহুড়ো করতে চাইছে না।'

ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে, বিকল্প পেসার তৈরি রাখতে। পুরো প্রক্রিয়া হয়ে গেলে বুমরাহ'র চোটের বিষয়টি নির্বাচকদের জানিয়ে দেওয়া হবে। 

ওই কর্মকর্তা বলেন, 'বুমরাহ খেলতে পারবেন কি না, সেই বিষয়টা নির্বাচকদের জানিয়ে দেওয়া হবে। বুমরাহ'র বিকল্প তৈরি রাখতে বলা হয়েছে। কারণ, ও খেলতে পারলে সেটা চমৎকার হবে।'

বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সেই দলে বদল করা যাবে। ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজ়ে বুমরাহ'র বিকল্প হিসাবে হার্ষিত রানাকে নেওয়া হয়েছে। যদি বুমরাহ সত্যিই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেন, এরপর হার্ষিতকেই সুযোগ দেবে ভারত, না কি অভিজ্ঞ মোহাম্মদ সিরাজকে দলে ঢোকানো হবে। এখন দেখার বুমরাহ'র ভবিষ্যৎ কোন দিকে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App