×

খেলা

বাহরাইনকে ৭-০ গোলে হারালো বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১০:১৭ পিএম

বাহরাইনকে ৭-০ গোলে হারালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। রোববার (২৯ জুন) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লাল-সবুজ জার্সিধারীরা।

ম্যাচের ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড পায় বাংলাদেশ। ১৫ মিনিটে ঋতুপর্ণার দুর্দান্ত গোলে স্কোরলাইন ২–০ করে বাংলার মেয়েরা। ৪০ মিনিটে আবারও বাহরাইনের জালে বল জড়ায় বাংলাদেশ। এবার গোল করেন পোহাতি কিসকু। 

ম্যাচের অতিরিক্ত সময়ে তহুরার জোড়া গোলে ৫–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও দুই গোল করে। 

৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোল করেন। র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইন। বাংলাদেশের র‍্যাংকিং ১২৮তম, আর বাহরাইন আছে ৯২তম স্থানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App