×

খেলা

ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন আর্সেনালের সাবেক গোলরক্ষক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন আর্সেনালের সাবেক গোলরক্ষক

আর্সেনাল ও অস্ট্রিয়ার সাবেক গোলরক্ষক অ্যালেক্স ম্যানিঙ্গার। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বে শোকের ছায়া নামিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আর্সেনাল ও অস্ট্রিয়ার সাবেক গোলরক্ষক অ্যালেক্স ম্যানিঙ্গার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে লেভেল ক্রসিং পার হওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িটি ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আজ সকাল ৮টা ২০ মিনিটে একটি লেভেল ক্রসিং পার হচ্ছিলেন ম্যানিঙ্গার। এসময় দ্রুতগামী একটি ট্রেন তার প্রাইভেট কারটিকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ম্যানিঙ্গারের এমন আকস্মিক প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন অস্ট্রিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি পেটার স্কোটেল। এক বিবৃতিতে তিনি বলেন, “ম্যানিঙ্গারের পেশাদারিত্ব, মানসিক দৃঢ়তা এবং নির্ভরযোগ্যতা তাকে ক্লাব ও জাতীয় দলের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছিল। ফুটবলে তার অর্জনগুলো সর্বোচ্চ শ্রদ্ধার দাবি রাখে এবং তা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

অ্যালেক্স ম্যানিঙ্গার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ইউরোপের ১৪টি ভিন্ন ক্লাবে খেলেছেন। তবে ফুটবলামোদীদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত আর্সেনালের জার্সিতে। ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত গানারদের হয়ে ৬৪টি ম্যাচে গোলপোস্ট সামলেছেন তিনি। লন্ডনের ক্লাবটির হয়ে তিনি প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন। বিশেষ করে ১৯৯৭-৯৮ মৌসুমে ডেভিড সিম্যানের ইনজুরিতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার অতিমানবীয় নৈপুণ্য আর্সেনাল ভক্তদের হৃদয়ে আজও অমলিন। এছাড়া এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট হ্যামের বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে দলকে জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

জাতীয় দলের হয়েও ম্যানিঙ্গার ছিলেন সমান উজ্জ্বল। অস্ট্রিয়ার জার্সিতে ৩৩টি ম্যাচ খেলেছেন তিনি এবং ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন। নিজের শহর সালজবার্গের ক্লাব দিয়ে ক্যারিয়ার শুরু করা এই গোলরক্ষক পরবর্তীতে জুভেন্টাস ও উদিনেসের মতো নামী ক্লাবেও খেলেছেন। ২০১৬ সালে ৩৯ বছর বয়সে লিভারপুলের সাথে স্বল্পমেয়াদী চুক্তিতে সই করলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App