×

খেলা

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৬:০৮ পিএম

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

ছবি- সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানের বড় পুঁজি গড়েছিল বাংলাদেশ। তবে সবুজ উইকেটে এই রানকেও খুব একটা বড় হতে দিচ্ছে না পাকিস্তান। আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।

বাংলাদেশের ৪১৩ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান তুলেছে পাকিস্তান। ওপেনার আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এখনো ২৩৪ রানে এগিয়ে থাকলেও হাতে ৯ উইকেট রেখে পাকিস্তানের স্বস্তিদায়ক ব্যাটিং স্বাগতিক শিবিরে দুশ্চিন্তা বাড়াচ্ছে।

দিনটি বাংলাদেশের হতে পারত, যদি ফিল্ডাররা সুযোগগুলো কাজে লাগাতে পারতেন। পাকিস্তানের ব্যাটাররা আজ দুবার জীবন পেয়েছেন। ইনিংসের অষ্টম ওভারে ওপেনার ইমাম-উল-হকের সহজ ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান জয়। অবশ্য ব্যক্তিগত ৪৫ রানে তাকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। বিদায়ের আগে আজানের সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে পাকিস্তানকে শক্ত ভিত্তি দিয়ে যান ইমাম।

দিনের বাকি সময়টা দাপট দেখিয়েছেন আজান ও ফজল। দ্বিতীয় উইকেটে এই দুজন গড়েন ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি। বিশেষ করে সেঞ্চুরির অপেক্ষায় থাকা আজানকে নিয়ে বাড়তি ভাবনায় পড়তে হচ্ছে বাংলাদেশকে। কাল তৃতীয় দিনের সকালে দ্রুত উইকেট তুলে নিতে না পারলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া হওয়ার ঝুঁকিতে পড়বে স্বাগতিকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মে মাসে ৩ কার্গো এলএনজি আমদানি, আরো আসছে ৮টি

মে মাসে ৩ কার্গো এলএনজি আমদানি, আরো আসছে ৮টি

শিশুকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার ১

শিশুকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার ১

ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ আটক ১

ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ আটক ১

ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App