×

খেলা

দুই ভাইকে নিয়ে কুরাসাওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:১৭ পিএম

দুই ভাইকে নিয়ে কুরাসাওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

কুরাসাও ফুটবল দল। ছবি- ফিফা

সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে কুরাসাও। বিশ্বমঞ্চে অভিষেকের অপেক্ষায় থাকা ক্যারিবীয় দেশটি সোমবার (১৮ মে) ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।

নেদারল্যান্ডসের অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে বিশ্বকাপে খেলবে কুরাসাও। দলটিকে বিশ্বকাপে তোলার পর গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করলেও সম্প্রতি আবারও ডাগআউটে ফিরেছেন তিনি। এই আসরে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ হওয়ার রেকর্ড গড়বেন অ্যাডভোকাট। ‘ই’ গ্রুপে কুরাসাওয়ের প্রতিপক্ষ জার্মানি, ইকুয়েডর ও আইভরি কোস্ট।

বাছাইপর্বে কুরাসাওকে বিশ্বকাপে তোলা ফুটবলারদেরই চূড়ান্ত দলে প্রাধান্য দিয়েছেন ডাচ কোচ। গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন দীর্ঘ সময় ধরে জাতীয় দলে খেলা অভিজ্ঞ গোলরক্ষক এলোয় রুম। রক্ষণে মূল ভরসা জুরিয়েন গারি ও রোশন ভ্যান ইজমা।

মধ্যমাঠে কুরাসাওয়ের প্রধান শক্তি দুই ভাই লিয়েন্দ্রো ও জুনিনহো বাকুনা। বাছাইপর্বে ৩ গোল করা জুনিনহো যেমন মাঝমাঠ মাতাবেন, তেমনি দলকে নেতৃত্ব দেবেন তার ভাই লিয়েন্দ্রো।

আক্রমণভাগে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত জুর্গেন লোকাডিয়া ও জের্ল মারগারিথা। এ ছাড়া বাছাইপর্বে ৮ গোল করা জারভেনে কাস্তানির ও কেনজি গোরিও আছেন স্কোয়াডে। গত বছরের সেপ্টেম্বরে অভিষেক হওয়া তাহিথ চং দ্রুত ম্যাচের গতি পাল্টে দিতে দলটির অন্যতম বড় ভরসা।

কুরাসাও বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: টাইরিক বোডাক, ট্রেভর ডোর্নবুশ এবং এলোয় রুম; 

ডিফেন্ডার: রিশেডলি বাজোয়ার, জশুয়া ব্রেনেট, রোশন ভ্যান ইজমা, শ্যারেল ফ্লোরানুস, ডেভেরন ফনভিল, জুরিয়েন গারি, আরমান্দো ওবিস্পো এবং শুরান্ডি সাম্বো; 

মিডফিল্ডার: জুনিনহো বাকুনা, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া, কেভিন ফেলিডা, আর'জানি মার্থা, টাইরেস নোসলিন এবং গডফ্রিড রোমেরাতো; 

ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে, তাহিথ চং, কেনজি গোরি, সন্টজে হ্যানসেন, জারভেনে কাস্তানির, ব্র্যান্ডলি কুয়াস, জুর্গেন লোকাডিয়া এবং জের্ল মারগারিথা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

নামমাত্র ভূমি সেবা মেলা অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App