আর্জেন্টিনার গ্রুপসঙ্গী জর্ডান ও অস্ট্রিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:২৬ পিএম
অস্ট্রিয়া ফুটবল দল। ছবি- সংগৃহীত
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে থাকা অস্ট্রিয়া ও জর্ডান তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সোমবার (১৯ মে) দল দুটি তাদের স্কোয়াড প্রকাশ করে। অস্ট্রিয়া ২৬ জনের চূড়ান্ত দল দিলেও জর্ডান ঘোষণা করেছে ৩০ জনের প্রাথমিক দল।
কোচ রাল্ফ রাংনিকের অধীনে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের পর এবারই প্রথম বৈশ্বিক মঞ্চে দেখা যাবে দেশটিকে। অস্ট্রিয়ার এই দলে বড় তারকা রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডেভিড আলাবা। স্কোয়াডে আরও জায়গা পেয়েছেন অভিজ্ঞ মার্কো আরনাউটোভিচ, মাইকেল গ্রেগোরিটস ও মার্সেল সাবিৎজার। এ ছাড়া গত মার্চে যথাক্রমে ইংল্যান্ড ও জার্মানি থেকে আন্তর্জাতিক দলবদল করা দুই মিডফিল্ডার কার্নি চুকুয়েমেকা ও পল ওয়ানারকে দলে রাখা হয়েছে।
আগামী ১৬ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জর্ডান। গ্রুপ ‘ডি’-তে তাদের পরের দুটি ম্যাচ ২২ ও ২৭ জুন, প্রতিপক্ষ আলজেরিয়া ও আর্জেন্টিনা।
অস্ট্রিয়া বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লাগার ও ফ্লোরিয়ান উইগেল;
ডিফেন্ডার: ডেভিড আফেনগ্রুবার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, মার্কো ফ্রিডল, ফিলিপ লিনহার্ট, ফিলিপ এমওয়েন, স্টিফান পোশ, আলেকজান্ডার প্রাস ও মাইকেল সোবোদা;
মিডফিল্ডার: ক্রিস্টফ বাউমগার্টনার, কার্নি চুকুয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, মার্সেল সাবিৎজার, জাভার শ্লাগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপ, নিকোলাস সাইওয়াল্ড, পল ওয়ানার ও প্যাট্রিক উইমার;
ফরোয়ার্ড: মার্কো আরনাউটোভিচ, মাইকেল গ্রেগরিচ ও সাসা কালাইজিচ।
এদিকে জর্ডানের ৩০ জনের প্রাথমিক দলে বড় নাম তারকা ফরোয়ার্ড মুসা আল-তামারি। তবে গত বছর আরব কাপে হাঁটুর চোটে পড়া স্ট্রাইকার ইয়াজান আল-নাইমাত দলে জায়গা পাননি। চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকার পর দলে ফিরেছেন অধিনায়ক এহসান হাদ্দাদ।
জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: ইয়াজিদ আবুলাইলা, আব্দাল্লাহ আল ফাখৌরি, আহমাদ আল জুয়াইদি, নুর বানি আত্তিয়াহ।
ডিফেন্ডার: মোহাম্মদ আবুয়ালনাদি, ইউসেফ আবু আল জাজার, হুসাম আবু দাহাব, মোহাম্মদ আবু হাশিশ, মোহান্নাদ আবু তাহা, ইয়াজান আল আরব, সাঈদ আল রোসান, আহমাদ আসাফ, আনাস বাদাউই, আব্দাল্লাহ নাসিব, এহসান হাদ্দাদ, সেলিম ওবাইদ, মোহাম্মদ তাহা।
মিডফিল্ডার: মোহাম্মদ আল দাউদ, নিজার আল রাশদান, নুর আল রাওয়াবদেহ, রাজায়ে আয়েদ, আমের জামোস, ইউসেফ কাশি, ইব্রাহিম সাদেহ।
ফরোয়ার্ড: মোহাম্মদ আবু জ্রাইক, মুসা আল তামারি, আলী আজাইজেহ, আলী ওলওয়ান, ইব্রাহিম সাব্রা।
