×

খেলা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৭:০২ পিএম

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

ছবি- সংগৃহীত

নতুন এক মহাকাব্য লিখল বাংলাদেশ। ঘরের মাঠে সফরকারী পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করলো নাজমুল হোসেন শান্তর দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৮ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে ৫ নম্বরে উঠে গেল বাংলাদেশ। ভারতের অবস্থান পয়েন্ট টেবিলের ৬ নম্বরে।

সিলেট টেস্টের শেষ দিনে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে তিনি একাই নেন ছয় উইকেট। ব্যাট হাতে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি করেন লিটন দাস। তাদের দুর্দান্ত পারফরম্যান্সেই সিরিজে দ্বিতীয় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে প্রথমবার কোনো দলকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জয়ের কীর্তিও গড়েছে টাইগাররা।

সিরিজ শেষ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হালনাগাদ পয়েন্ট তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানে ভারতের ওপরে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের জয়ের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। চার ম্যাচে দুটি জয়, একটি হার ও একটি ড্র করেছে বাংলাদেশ।

অন্যদিকে ভারত এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে চারটিতে জিতেছে, চারটিতে হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে তারা। ফলে তাদের জয়ের হার এখন ৪৮ দশমিক ১৫ শতাংশ। পয়েন্ট তালিকায় ভারত নেমে গেছে ষষ্ঠ স্থানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচের ছয়টিতে জিতেছে তারা। তাদের জয়ের হার ৮৭ দশমিক ৫০ শতাংশ। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র করেছে কিউইরা। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।

সিলেট টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৭৮ রান তোলে বাংলাদেশ। লিটন দাস খেলেন দারুণ এক সেঞ্চুরির ইনিংস। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ৩৯০ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। তবে শেষ পর্যন্ত ৩৫৮ রানেই থেমে যায় সফরকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App