×

খেলা

নবনির্বাচিত ক্রিকেট বোর্ড সভাপতির বাড়িতে বন্দুক হামলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৩০ পিএম

 নবনির্বাচিত ক্রিকেট বোর্ড সভাপতির বাড়িতে বন্দুক হামলা

প্রতীকী ছবি

ক্রিকেট কানাডার সদ্য নির্বাচিত সভাপতি অরবিন্দর খোসার বাসভবনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কানাডার স্থানীয় সময় গত বুধবার (২০ মে) ভোরে এই হামলা হয়। কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

অরবিন্দর খোসা জানান, নিউটন এলাকায় তাঁর বাসভবন লক্ষ্য করে ভোর ৪টা ৪০ মিনিটে গুলি চালানো হয়। সে সময় বাড়ির ভেতরে পরিবারের সদস্যরা থাকলেও ভাগ্যবশত কেউ আহত হননি। আদালতের নির্দেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সম্প্রতি তিনি আমজাদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডার সভাপতির দায়িত্ব নেন।

এদিকে কানাডা ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগসূত্র থাকার অভিযোগ উঠেছে। এর আগে সিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কানাডার ক্রিকেট অঙ্গনের কয়েকজন সদস্যকে ভয়ভীতি দেখিয়েছিল।

সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খোসার বাড়ির দরজা, জানালা ও বাইরের দেওয়ালে অন্তত পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। সারে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি চাঁদাবাজি-সংক্রান্ত বলে মনে করা হচ্ছে।

পুলিশের এক মুখপাত্র সিবিসির ‘ফিফথ এস্টেট’ অনুষ্ঠানকে দেওয়া এক ই-মেইলে বলেন,‘যে বাসভবনে গুলি চালানো হয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি আগে থেকেই চাঁদাবাজির হুমকি পাচ্ছিলেন।’

এর আগে ‘ফিফথ এস্টেট’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, খোসার সঙ্গে স্থানীয় কয়েকজন খেলোয়াড়ের যোগাযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হওয়ার অভিযোগ আছে। একই সঙ্গে ২০২৫ সালে জাতীয় দলের এক খেলোয়াড়কেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

সম্প্রতি ক্রিকেট কানাডাকে আরও একটি গুলির ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। গত ফেব্রুয়ারি ও মার্চের শুরুতে সংস্থাটির এক সাবেক বোর্ড সদস্যের বাড়িতে আলাদা দুটি ঘটনায় গুলি চালানো হয়। পরে তিনি পরিবারসহ সাময়িকভাবে অন্যত্র সরে যেতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত পদত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App