×

খেলা

বিশ্বকাপে ইনজুরি এড়াতে মেসিদের সহায়তা করবে ‘জেমিনি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:১৬ পিএম

বিশ্বকাপে ইনজুরি এড়াতে মেসিদের সহায়তা করবে ‘জেমিনি’

ছবি- সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফদের জন্য গুগল জেমিনির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। গত বুধবার টাইমস স্কয়ারের বিশাল পর্দায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। মূলত খেলোয়াড়দের চোট প্রতিরোধ এবং ম্যাচ বিশ্লেষণের কাজে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কমার্শিয়াল ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন বলেন,‘এই প্রযুক্তি আমাদের খেলোয়াড়দের চোট প্রতিরোধ, ম্যাচের কৌশল বিশ্লেষণ এবং ম্যাচ চলাকালীন কোচিং স্টাফদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য করবে।’

বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক তিন সপ্তাহ আগে, নিউইয়র্কের টাইমস স্কয়ারের প্রাণকেন্দ্রে গুগল জেমিনির সঙ্গে এই অংশীদারিত্বের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে এএফএ। গুগলের সঙ্গে এই চুক্তির আর্থিক বিষয়গুলো নিয়ে পিটারসেন বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। তবে তিনি উল্লেখ করেছেন, ‘এটি এএফএর ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চুক্তি।’

পিটারসেন আরও যোগ করেন, ‘সমর্থকেরা জেমিনি এআই ব্যবহার করে প্ল্যাটফর্মে ছবি আপলোড করার সময় তাদের প্রিয় তারকা, গান এবং অন্যান্য কনটেন্ট যুক্ত করে দারুণ সব ছবি তৈরি করতে পারবেন। যারা সশরীরে বিশ্বকাপে থাকতে পারছেন না, তারা এর মাধ্যমে জাতীয় দল এবং লিওনেল মেসির মতো বৈশ্বিক তারকাদের একদম কাছাকাছি থাকার অনুভূতি পাবেন।’

ওপেনএআই-এর চ্যাটজিপিটি, অ্যানথ্রোপিকের ক্লদ, এক্স-এর গ্রক এবং গুগলের জেমিনির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবের পর, ছেলেদের ফুটবলে এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ।

গুগলের লাতিন আমেরিকা অঞ্চলের কমিউনিকেশনস ডিরেক্টর ফ্লোর সাবাতিনি বলেন, ‘আমরা অতীতে যত বিশ্বকাপ দেখেছি, এবারের আসরটি তা থেকে সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে। এআই প্রযুক্তি এবার সরাসরি সমর্থক, খেলোয়াড় এবং কোচিং স্টাফদের হাতের মুঠোয় থাকবে... এটি সবকিছু বদলে দেবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

নিজ ঘরে বাবাকে ‘হত্যা’, জনতার হাতে ছেলে আটক

নিজ ঘরে বাবাকে ‘হত্যা’, জনতার হাতে ছেলে আটক

হরমুজ প্রণালি নিয়ে ‘প্ল্যান বি’-র ডাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

হরমুজ প্রণালি নিয়ে ‘প্ল্যান বি’-র ডাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App