×

খেলা

বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি, টানা নবম জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:১৪ এএম

বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি, টানা নবম জয়

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ শুরুর ঠিক আগে ঘরের মাঠে হেরে গেল সহআয়োজক যুক্তরাষ্ট্র। শনিবার (৬ জুন) প্রীতি ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কাছে ২-১ গোলে হেরেছে তারা। এই নিয়ে টানা ৯ ম্যাচ জিতে চনমনে আত্মবিশ্বাস নিয়ে আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানরা।

শিকাগোর সোলজার ফিল্ডে ৬৩ হাজারেরও বেশি দর্শকের সামনে ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় জার্মানি। ফ্রি-কিক থেকে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন কাই হাভার্টজ। তবে ৩৭ মিনিটে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। ক্রিশ্চিয়ান পুলিসিকের কর্নার থেকে বাঁ পায়ের ভলিতে গোল করেন অ্যান্টনি রবিনসন।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর ৫৭ মিনিটে জার্মানির জয়সূচক গোলটি করেন লেরয় সানে। হাভার্টজের ছোট পাস ধরে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার মাইলস রবিনসনকে ফাঁকি দিয়ে শট নেন সানে। বল তার গায়ে হালকা লেগে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

২০২২ সাল থেকে ইউরোপের দলগুলোর বিপক্ষে এটি যুক্তরাষ্ট্রের টানা নবম হার। ফিফা র‍্যাংকিংয়ের ১৬ নম্বরে থাকা দলটি ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের আগের শেষ প্রীতি ম্যাচে হারল।

১৯৯৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আমেরিকানরা। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও তুরস্ক।

অন্যদিকে ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। এবার সেই ব্যর্থতা ঘোচানোর লক্ষ্যে দারুণ ছন্দে থেকে মূল মঞ্চে নামছে দলটি।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের এক সপ্তাহ আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে

বিশ্বকাপের এক সপ্তাহ আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি

রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App