×

খেলা

ঘুষি মেরে লাল কার্ড, বিশ্বকাপে কি খেলতে পারবেন পর্তুগিজ তারকা?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৪৫ পিএম

ঘুষি মেরে লাল কার্ড, বিশ্বকাপে কি খেলতে পারবেন পর্তুগিজ তারকা?

ছবি- সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। তবে জয়ের চেয়েও এই ম্যাচে বেশি আলোচনা তৈরি করেছে পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াওয়ের লাল কার্ড। মাঠের ভেতর প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মেরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে এসি মিলানের এই তারকাকে।

শিকাগোতে অনুষ্ঠিত এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো শুরুর একাদশে ছিলেন। প্রথমার্ধের শেষে তার বদলি নেমে পর্তুগালকে এগিয়ে নেন গনসালো গুয়েদেস। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেস। ম্যাচের ইনজুরি সময়ে চিলির পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন লুকাস কেপেদা। মারামারির ঘটনায় চিলির ইভান রোমানও লাল কার্ড দেখায় শেষ দিকে দুই দলই ১০ জন নিয়ে খেলেছে।

উত্তেজনার সূত্রপাত প্রথমার্ধের যোগ করা সময়ে। কর্নার ফ্ল্যাগের কাছে চিলির রাইট-ব্যাক ফিলিপ ফান্দেজ ও পর্তুগালের জোয়াও কানসেলোর মধ্যকার একটি সাধারণ ট্যাকলকে কেন্দ্র করে দুই খেলোয়াড় বিতণ্ডায় জড়ান। কানসেলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে কাছে থাকা রাফায়েল লিয়াও ও চিলির ইভান রোমান সেখানে ছুটে আসেন। ধাক্কাধাক্কির একপর্যায়ে চিলির খেলোয়াড়ের মুখে আঘাত করে বসেন লিয়াও।

ইতালিয়ান রেফারি লুকা জুফারলি তাৎক্ষণিকভাবে লিয়াও ও রোমান—দুজনকেই লাল কার্ড দেখান। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো রেফারির সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করলেও সিদ্ধান্ত বদলানো যায়নি। মুখে মৃদু হাসি নিয়ে মাঠ ছাড়েন লিয়াও।

বিশ্বকাপে চিলি না থাকলেও এই লাল কার্ডের কারণে লিয়াওয়ের বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সাধারণত প্রীতি ম্যাচের লাল কার্ড পরবর্তী প্রীতি ম্যাচগুলোর জন্যই কার্যকর হয়। কিন্তু লিয়াও ‘সহিংস আচরণ’ বা মারামারির কারণে বহিষ্কৃত হওয়ায় ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই নিষেধাজ্ঞা বিশ্বকাপের মূল ম্যাচ পর্যন্ত বাড়াতে পারে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিলে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে সাইডলাইনে বসে থাকতে হতে পারে এই ফরোয়ার্ডকে।

এবারের বিশ্বকাপে ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও কঙ্গো। আগামী ১৭ জুন হাউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোনালদোর দল।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

মধ্যস্থতার বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যস্থতার বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আলহামদুলিল্লাহ, রায়ে শতভাগ খুশি: রামিসার বাবা

আলহামদুলিল্লাহ, রায়ে শতভাগ খুশি: রামিসার বাবা

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলির ঘটনায় ১২ জন গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলির ঘটনায় ১২ জন গুলিবিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App