×

সিলেট

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ফাইল ছবি

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জামালগঞ্জের পাগনার হাওর, ধর্মপাশা উপজেলায় টগার হাওর এবং তাহিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান।

নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান, ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান এবং তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন জানায়, পয়লা বৈশাখ থেকে হাওরে ধানকাটা শুরু হয়েছে। এবার জলাবদ্ধতার কারণে কম্বাইন হার্ভেস্টরে ধান কাটা যাচ্ছে না। তাই শ্রমিকই ভরসা। কিন্তু বজ্রপাতসহ নানা কারণে শ্রমিকরাও এখন ধান কাটতে চান না। তারপরও স্থানীয় শ্রমিক ও কৃষকরা হাওরে পাকা ধান কাটতে শুরু করেছেন।

এদিন দুপুরে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে নুরুজ্জামান ও তার চাচাতো ভাই তোফাজ্জল গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জলকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

একই সময় ধর্মপাশা উপজেলার টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক হাবিবুর রহমান নিহত হন।

এদিকে তাহিরপুর উপজেলায় জামলাবাজ গ্রামে হাওরে একটি হাঁসের খামারে কাজ করছিলেন কালা মিয়া ও নূর মোহাম্মদ। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই কালা মিয়া নিহত হন। আহত নূর মোহাম্মদকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

আহত নূর মোহাম্মদ (২৪) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান বলেন, হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক বলেন, হাওরে শনিবার পর্যন্ত পাঁচ হাজার ৫৫১ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ধান কাটা উপযুক্ত হলেও পানির কারণে হার্ভেস্টর জমিতে নামছে না।

এমন পরিস্থিতিতে স্থানীয় শ্রমিকের পাশাপাশি বাইরের জেলার শ্রমিক নিয়ে আসতেও চিঠি পাঠানো হয়েছে। তবে বজ্রপাত ও ঝড়-বৃষ্টির ভয়ে অনেকে ধান কাটতে হাওরে নামতে চান না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুমুরিয়ায় সবজির বাজার  চড়া, কমেছে মুরগীর দাম

ডুমুরিয়ায় সবজির বাজার চড়া, কমেছে মুরগীর দাম

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

হরমুজে তেলবাহী ট্যাংকারে ইরানের গুলি

হরমুজে তেলবাহী ট্যাংকারে ইরানের গুলি

আদালতে অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের জবানবন্দি

হাদি হত্যা আদালতে অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের জবানবন্দি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App