×

সিলেট

সিলেটে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:৪৩ পিএম

সিলেটে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একদিনে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু এটাই প্রথম বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর আগে একদিনে সর্বোচ্চ তিনজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে চারজন এবং উপসর্গ নিয়ে আরও ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের বাড়ি সুনামগঞ্জে এবং একজনের বাড়ি সিলেট ও হবিগঞ্জ জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন সুনামগঞ্জ ও অন্যজন হবিগঞ্জের বাসিন্দা।

একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। তাদের একজন সুনামগঞ্জ ও একজন সিলেট জেলার বাসিন্দা।

এ ছাড়া সুনামগঞ্জ জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটির বাড়িও সুনামগঞ্জে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

সিলেটে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App