×

বিনোদন

‘আশিকি থ্রি’তে থাকছেন না তৃপ্তি!

Icon

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘আশিকি থ্রি’তে থাকছেন না তৃপ্তি!

বিনোদন ডেস্ক : ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে রাতারাতি ন্যাশনাল ক্রাশের খেতাব পেয়েছিলেন তৃপ্তি দিমরি। কিন্তু সে খ্যাতি যেন এখন জৌলুস হারাচ্ছে। বলিউডের অন্দরমহলে গুঞ্জন ছড়িয়েছে, ‘আশিকি থ্রি’ নাকি হাতছাড়া হয়েছে নায়িকার। যার নেপথ্যে রয়েছেন পরিচালক অনুরাগ বসু। গত সোমবার থেকেই এমন খবরে সয়লার ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে, এই গুঞ্জনের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই মুখ খুললেন অনুরাগ। বললেন, ‘তৃপ্তি ছবিতে থাকছেন না, এমন কথা আমি একবারও বলিনি। সে কথা তৃপ্তিও জানেন।’ তা হলে কি তৃপ্তি ছবিতে থাকছেন? তিনিই কি ছবির নায়িকা? সে বিষয়ে অবশ্য কোনো পাকা কথা দেননি পরিচালক। মুখ বন্ধ রেখেছেন ‘ভুলভুলাইয়া থ্রি’র নায়িকাও। ফলে ধোঁয়াশা বেড়েই চলেছে। অনুরাগের এ জবাব ইতোমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাইতো নতুন করে চর্চা শুরু। ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবিতে কার্তিক-তৃপ্তির রসায়ন ভালো লেগেছিল দর্শকদের। তাই তাদের আশা, আবারো এই জুটির দেখা মিলবে পর্দায়। এদিকে ছবির আনুষ্ঠানিক ঘোষণার সময় থেকেই আলোচনার কেন্দ্রে ‘আশিকি থ্রি’ ছবিটি। একাধিক নায়ক-নায়িকার নাম সে সময় প্রকাশ্যে এসেছিল। তাদের মধ্যে পরিচালক বেছে নিয়েছিলেন কার্তিক-তৃপ্তিকে। তবে এখন গুঞ্জন উঠেছে অতি সাহসই নাকি কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। অত্যধিক শরীর দেখানোর ফলে সারল্য হারিয়ে ফেলেছেন নায়িকা।

তাই নাকি ‘আশিকি থ্রি’ থেকে বাদ পড়তে পারেন তৃপ্তি।

বাকিটা সময় বলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনা লাঞ্চ শেষে পালিয়েছিল, বিএনপি পান্তা খাওয়ারও সময় পাবে না

এমপি রায়হান সিরাজী হাসিনা লাঞ্চ শেষে পালিয়েছিল, বিএনপি পান্তা খাওয়ারও সময় পাবে না

স্কুল পরিদর্শনে গিয়ে খাবারে পেলেন গন্ধ, ল্যাবে স্যাম্পল পাঠালেন প্রতিমন্ত্রী

স্কুল পরিদর্শনে গিয়ে খাবারে পেলেন গন্ধ, ল্যাবে স্যাম্পল পাঠালেন প্রতিমন্ত্রী

বিয়ে বাড়িতে খাবার টেবিলে বসা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষ, আহত ৮

বিয়ে বাড়িতে খাবার টেবিলে বসা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষ, আহত ৮

প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে

আইজিপি প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App