×

চট্টগ্রাম

বিদেশি পিস্তল ও গুলিসহ ‘ডন রাসেল’ আটক

Icon

জাবেদ ইকবাল চৌধুরী কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

বিদেশি পিস্তল ও গুলিসহ ‘ডন রাসেল’ আটক

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ রাসেল ওরফে ‘ডন রাসেল’ (৩৫)-কে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ৩টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে মোহাম্মদ রাসেলকে আটক করা হয়।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এক ব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাসেল স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন বলেও জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এর আগেও টেকনাফ মডেল থানা পুলিশ তাকে একাধিকবার বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছিল। তবে প্রতিবারই জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্রসহ মোট ৮টি মামলা রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত অস্ত্র ও আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ ব্যবহারে জনগণকে ‘মিতব্যয়ী’ হতে বললেন ইরানের প্রেসিডেন্ট

বিদ্যুৎ ব্যবহারে জনগণকে ‘মিতব্যয়ী’ হতে বললেন ইরানের প্রেসিডেন্ট

পূজা চেরির বাবা গ্রেপ্তার

পূজা চেরির বাবা গ্রেপ্তার

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ৫ শিশু

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ৫ শিশু

‘মাদক-চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় নয়’

সড়ক প্রতিমন্ত্রী ‘মাদক-চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App