×

বিনোদন

বাংলাদেশে নিষিদ্ধ কঙ্গনার ‘ইমার্জেন্সি’

Icon

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে নিষিদ্ধ কঙ্গনার ‘ইমার্জেন্সি’

বিনোদন প্রতিবেদক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। অবশেষে বহু বাধাবিঘœ দূর করে আগামীকাল মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। ‘ইমার্জেন্সি’ সিনেমাটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন অভিনেত্রী নিজেই। এর আগে ছবিটি ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেন্সর বোর্ডের কারণে ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তির আগে কিছু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা নিয়ে ছবিটিকে সমালোচনার মুখে পড়তে হয়। তবে এত বাধা পেরিয়ে অবশেষে আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। কিন্তু বিতর্ক এখনো অব্যাহত। এবার কঙ্গনার ‘ইমার্জেন্সি’ বাংলাদেশেও নিষিদ্ধ করা হলো। কিন্তু কেন? গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, “বাংলাদেশে ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের সঙ্গেও জড়িত। তাই ছবিটি নিয়ে নিষেধাজ্ঞা জারি কর হয়েছে। অনেকের মতে, ‘ইমার্জেন্সি’র অনেক বিষয়বস্তু দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক সমস্যার নানা দিককে প্রভাবিত করবে।” তাই সব মিলিয়ে বাংলাদেশে ছবিটির মুক্তি দেয়া হচ্ছে না। তবে অনেকের মতে, এর ফলে ছবির বেশ কিছুটা ক্ষতি হবে। কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাজার, কিন্তু সেখানেই প্রবেশ করতে পারছে না এ ছবিটি। ফলে ছবির আয়ের ওপর যে এর বড় প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনা লাঞ্চ শেষে পালিয়েছিল, বিএনপি পান্তা খাওয়ারও সময় পাবে না

এমপি রায়হান সিরাজী হাসিনা লাঞ্চ শেষে পালিয়েছিল, বিএনপি পান্তা খাওয়ারও সময় পাবে না

স্কুল পরিদর্শনে গিয়ে খাবারে পেলেন গন্ধ, ল্যাবে স্যাম্পল পাঠালেন প্রতিমন্ত্রী

স্কুল পরিদর্শনে গিয়ে খাবারে পেলেন গন্ধ, ল্যাবে স্যাম্পল পাঠালেন প্রতিমন্ত্রী

বিয়ে বাড়িতে খাবার টেবিলে বসা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষ, আহত ৮

বিয়ে বাড়িতে খাবার টেবিলে বসা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষ, আহত ৮

প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে

আইজিপি প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App