×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বর্ষবরণে গাড়ি হামলায় নিহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ এএম

যুক্তরাষ্ট্রে বর্ষবরণে গাড়ি হামলায় নিহত ১৫

গাড়ির চালকও নিহত হয়েছেন, তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্‌যাপনে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন শহরের ডা. ডোয়াইট ম্যাককেনা। খবর সিএনএনের।

এক বিবৃতিতে তিনি জানান, ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন এবং ক্যানাল স্ট্রিটের সংযোগস্থলে ঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। ময়নাতদন্ত সম্পন্ন হতে কয়েকদিন সময় লাগবে এবং নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলার পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে।

বুধবার স্থানীয় সময় রাত ৩টার পর নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে এক ব্যক্তি ভিড়ের মধ্যে পিকআপ ট্রাক চালিয়ে দেয়। এতে বেশ কয়েকজন নিহত এবং আরো কয়েকজন আহত হন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, গাড়ির চালকও নিহত হয়েছেন, তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

আরো পড়ুন : রাশিয়া-ইরানের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা

এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছে। এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে একজন ব্যক্তি নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়। এতে কয়েকজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। আমরা এটি সন্ত্রাসবাদের কাজ হিসেবে তদন্ত করছি।

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এই সহিংস ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনাটি সম্পর্কে নিউ অরলিন্সের মেয়রের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ-দীন জব্বার (৪২), যিনি টেক্সাসের বাসিন্দা। তিনি একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন বলে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে। এফবিআই মনে করছে, হামলায় তিনি একাই ছিলেন না।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App