×

যুক্তরাষ্ট্র

ট্রাম্পের নৈশভোজে গুলি

৪৫ বছর আগে একই হোটেলে হামলার শিকার হন প্রেসিডেন্ট রিগান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম

৪৫ বছর আগে একই হোটেলে হামলার শিকার হন প্রেসিডেন্ট রিগান

প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ওয়াশিংটন হিলটন থেকে বের হওয়ার সময় জন হিঙ্কলি জুনিয়র তাকে লক্ষ্য করে গুলি চালান। ছবি : সংগৃহীত

শনিবার (২৫ এপি রাতে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় দ্রুত সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে এই হোটেলে প্রেসিডেন্টের জীবন ঝুঁকিতে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। প্রায় ৪৫ বছর আগে একই স্থানে আরেক মার্কিন প্রেসিডেন্ট প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন।

১৯৮১ সালের ৩০ মার্চ যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ওয়াশিংটন হিলটন থেকে বের হওয়ার সময় জন হিঙ্কলি জুনিয়র তাকে লক্ষ্য করে গুলি চালান। রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তথ্য অনুযায়ী, ওইদিন তিনি এএফএল-সিআইওর প্রায় ৫,০০০ সদস্যের সামনে বক্তৃতা শেষে বের হচ্ছিলেন। এ সময় হিঙ্কলি তার ২২ ক্যালিবার রিভলভার থেকে গুলি ছোড়ে। একটি গুলি লিমুজিনে লেগে প্রতিফলিত হয়ে রিগানের বাম বগলের নিচে লাগে, এতে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়। খবর রয়টার্সের

ওই হামলায় প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিস এজেন্ট টিমোথি ম্যাকার্থি এবং পুলিশ কর্মকর্তা টমাস ডেলাহান্টিও আহত হন। শুরুতে রিগানের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি বোঝা যায়নি, পরে কাশির সঙ্গে রক্ত বের হলে পরিস্থিতির গুরুত্ব ধরা পড়ে। তাকে দ্রুত জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয় এবং ১২ দিন চিকিৎসার পর তিনি হোয়াইট হাউসে ফেরেন।

আরো পড়ুন : প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ, গুলির ঘটনার পর বললেন ট্রাম্প

সাম্প্রতিক ঘটনায় একজন বন্দুকধারী শটগান নিয়ে নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এফবিআইয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাকারী একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করে গুলি চালায়। তবে এজেন্টের সুরক্ষামূলক পোশাক থাকায় তিনি আহত হননি।

ঘটনার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে অতীতের মতো এবার আর বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবুও একই হোটেলে দুই ভিন্ন সময়ে দুই প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলার ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগর-রুনি হত্যার তদন্তে আরো সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

সাগর-রুনি হত্যার তদন্তে আরো সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

যুবদলের দুই পক্ষের গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ

কুমিল্লা যুবদলের দুই পক্ষের গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, রুমমেটের বিরুদ্ধে অভিযোগ গঠন

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, রুমমেটের বিরুদ্ধে অভিযোগ গঠন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App