×

যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য জানালেন হামলাকারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য জানালেন হামলাকারী

ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের সাংবাদিকদের জন্য আয়োজিত নৈশভোজের অনুষ্ঠানে গুলি ছোড়ার ঘটনায় জড়িত ব্যক্তি কোল টমাস অ্যালেনকে ঘটনাস্থলেই আটক করে নিরাপত্তা বাহিনী। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

জিজ্ঞাসাবাদে হামলার উদ্দেশ্য সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন অ্যালেন। একই সঙ্গে কীভাবে তিনি অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন সে বিষয়েও বিস্তারিত জানা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে তিনি হোটেলের লবিতে প্রবেশ করেন। এ সময় নিরাপত্তারক্ষী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। ঠিক তখনই গোলাগুলির ঘটনা ঘটে।

আরো পড়ুন : ট্রাম্পের নৈশভোজে গুলি করা ব্যক্তি সম্পর্কে যা জানা গেল

ঘটনায় একজন নিরাপত্তারক্ষীকে কাছ থেকে গুলি করা হয়। তবে তার পরিহিত বুলেটপ্রুফ ভেস্ট গুলি প্রতিহত করায় তিনি প্রাণে বেঁচে যান। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, হামলার সময় পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়।

জিজ্ঞাসাবাদে অ্যালেন জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালাতে চেয়েছিলেন। সিবিএস নিউজ দুটি অজ্ঞাত সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানিয়েছেন, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

সুইসাইড নোটে মিমো সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App