×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:১৬ এএম

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ৭

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ধারাবাহিক হত্যাকাণ্ড মাস্কাটিন শহরের দুটি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত হয়েছে। খবর এনডিটিভির।

ঘটনার কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি পথচারী সেতুর কাছে আত্মঘাতী গুলির আঘাতে আহত সন্দেহভাজন ম্যাকফারল্যান্ডকে খুঁজে পান। পুলিশ কর্মকর্তা ও প্যারামেডিক কর্মীরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, তবে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

তদন্তের একপর্যায়ে কর্মকর্তারা মিল স্ট্রিটের আরেকটি বাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

আরো পড়ুন : গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

পরবর্তীতে আরো তল্লাশি চালিয়ে গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছায় পুলিশ। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় আরো একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে পারিবারিক বিরোধের জের ধরেই এই গুলির ঘটনা ঘটেছে। কারণ নিহত সবাই সন্দেহভাজন ব্যক্তির পরিবারের সদস্য ছিলেন।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে পুকুরে ডুবে প্রাণ ভাই-বোনের মৃত্যু

রংপুরে পুকুরে ডুবে প্রাণ ভাই-বোনের মৃত্যু

হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন বোনের

হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন বোনের

পঞ্চগড় সীমান্তে উত্তেজনা, জিরো লাইনে ১০ নারী-পুরুষ

পুশইনের চেষ্টা পঞ্চগড় সীমান্তে উত্তেজনা, জিরো লাইনে ১০ নারী-পুরুষ

ফের নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা

ফের নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App