×

আবহাওয়া

২৭ জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পিএম

২৭ জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় রোববার (২৬ এপ্রিল) রাত ১২টার মধ্যে এক থেকে দুই দফায় কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড। ইতোমধ্যে কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলসহ আশপাশের এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে এই ঝড়-বৃষ্টি হতে পারে।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে পরবর্তীতে হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।

আবহাওয়াবিদরা বলছেন, বৈশাখ মাসে কালবৈশাখী হওয়া স্বাভাবিক ঘটনা। তবে আকস্মিক দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে জনজীবনে সাময়িক ভোগান্তি দেখা দিতে পারে। এ সময়ে বাইরে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কালবৈশাখী বাংলাদেশের একটি পরিচিত মৌসুমি ঝড়, যা সাধারণত বৈশাখ মাসের শেষ দিকে প্রবল দমকা হাওয়া, বজ্রপাত এবং কখনও শিলাবৃষ্টি নিয়ে আঘাত হানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App