×

আবহাওয়া

স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০২:২৮ পিএম

স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

ছবি : সংগৃহীত

কয়েক দিনের টানা ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। রোববার বিকেলে বৃষ্টির পর সোমবার (২৫ মে) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় আবারও ঝুম বৃষ্টি শুরু হয়। এতে নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও দুর্ভোগও তৈরি হয়েছে।

সোমবার দুপুর ১১টার পর থেকেই ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। ধীরে ধীরে কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো শহর। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যা অল্প সময়ের মধ্যেই রূপ নেয় ঝুম বৃষ্টিতে। দীর্ঘদিনের গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য এটি স্বস্তির বার্তা নিয়ে এলেও বাইরে থাকা মানুষদের জন্য এটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

ঈদ উপলক্ষে কেনাকাটা ও পশুর হাটে যাওয়া মানুষজনও এই বৃষ্টির কারণে বিপাকে পড়েন। অনেকেই রাস্তায় আটকে পড়েন, আবার অনেকে দ্রুত আশ্রয় নিতে বাধ্য হন।

আরো পড়ুন : ঈদের ছুটিজুড়ে বৃষ্টি, কমবে তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি থেমে থেমে দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে ঢাকার তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড্ডার চিপস কারখানায় আগুন, নিহত ২

বাড্ডার চিপস কারখানায় আগুন, নিহত ২

হাসনাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদের

হাসনাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদের

স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

প্রস্তাবিত চুক্তিতে কী আছে যা মার্কিন-ইরান সংঘাতের অবসান ঘটাতে পারে?

প্রস্তাবিত চুক্তিতে কী আছে যা মার্কিন-ইরান সংঘাতের অবসান ঘটাতে পারে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App