×

বিশ্ববাণিজ্য

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৪৩ এএম

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। এর প্রভাব ইতোমধ্যে দেশের বাজারেও পড়েছে। সবশেষ সমন্বয়ে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম। একইসঙ্গে কমেছে রুপার দামও। বিশ্ববাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকায় দেশের বাজারে আবারও দাম কমার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শনিবার (৬ জুন) স্বর্ণ ও রুপার নতুন দাম ঘোষণা করে, যা বর্তমানে কার্যকর রয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায়।

একইসঙ্গে ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। সোমবার (৮ জুন) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৩২১ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচারও কমেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং শক্তিশালী কর্মসংস্থান তথ্যের কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার কারণে তেলের দাম বাড়লেও তা মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, যা স্বর্ণবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

বাজুস সূত্র বলছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলে সাধারণত তার প্রভাব দেশের বাজারেও পড়ে। তাই আন্তর্জাতিক বাজারে বর্তমান নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দাম আবার কমানো হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরুর তারিখ নির্ধারণ

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরুর তারিখ নির্ধারণ

ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে শিশু মৃত্যু ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজের গুণগান ভরা মিউজিক ভিডিও পোস্ট ডোনাল্ড ট্রাম্পের

নিজের গুণগান ভরা মিউজিক ভিডিও পোস্ট ডোনাল্ড ট্রাম্পের

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App