×

দুর্ঘটনা

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পিএম

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক রিকশাচালক ও তার রিকশায় থাকা যাত্রী নিহত হয়েছেন। যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের (৪৫) পরিচয় জানা যায়নি। তবে নিহত যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তার নাম দিদার এলাহী (৩৪)। তিনি মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন। দিদার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, সকালে একটি কাভার্ডভ্যান রিকশাকে ধাক্কা দিলে এর চালক ও যাত্রী দুজনেই ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মধ্যে যাত্রীর পরিচয় শনাক্ত হলেও চালকের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত রিকশাযাত্রী দিদার এলাহী গাইবান্ধার সদুল্লাপুরের কায়িকা এলাকার ওয়াদুদ প্রমাণিকের ছেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App