×

দুর্ঘটনা

নাশতা খেতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৪০ পিএম

নাশতা খেতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টায় লতিফীয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুবেল বড়ুয়া (৪০), নিপ্পু বড়ুয়া (৪৩) ও সনি বড়ুয়া (৩৭)।

আরো পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

স্থানীয় বাসিন্দা আশরাফ উদ্দিন জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়ার তিন ছেলে মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডে নাশতা করতে যান। বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়েছে।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

আরো পড়ুন: খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App