×

চট্টগ্রাম

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:২০ পিএম

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

ছবি: ভোরের কাগজ

কৃষকের ঘাম আর মাটির গন্ধে গড়ে ওঠে দেশের খাদ্যভাণ্ডার। সেই কৃষিকেই আরও আধুনিক ও উৎপাদনমুখী করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় এই যন্ত্রপাতি বিতরণ করা হয়। এর লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, শ্রম ও সময় সাশ্রয় এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, জেলা বিএনপির সদস্য মো. বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভূঁইয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আয়েত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা বলেন, কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এতে উৎপাদন ব্যয় কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

কৃষকদের হাতে আধুনিক যন্ত্র পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্থানীয়রা কৃষিতে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App