×

দুর্ঘটনা

বনানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

বনানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে পিংকি (১৫) নামে একজন গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসার ছাদ থেকে পড়ে গিয়ে গৃহকর্মীর মৃত্যু হতে পারে বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিজগাও গ্রামের মো. ফমিন নুর ও নাসরিন বেগমের মেয়ে পিংকি।

রোববার (৮ মার্চ) তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (৯ মার্চ) ভোরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।

আরো পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশের সরকারি পিস্তল ছিনতাই

উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, পুলিশের প্রাথমিক ধারণা, পিংকি ওই ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কি না বা মৃত্যুর পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছিল কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App