×

দুর্ঘটনা

পানিতে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৬:১৭ পিএম

পানিতে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু

ছবি: ফাইল ফটো

রাজধানীতে বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কদমতলীর জুরাইন ঋষিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন ব্যবসায়ী। তিনি ১২টার দিকে জুরাইন ঋষিপাড়ার মেইন রাস্তায় বৃষ্টির পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় সেখানে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে অচেতন হয়ে পড়েন আনোয়ার। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাচাই-বাছাই শেষে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তে জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App