×

এশিয়া

থাইল্যান্ডে সংগীত উৎসবে গ্রেনেড হামলায় নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ এএম

থাইল্যান্ডে সংগীত উৎসবে গ্রেনেড হামলায় নিহত ৩

থাইল্যান্ডে সংগীত উৎসবে গ্রেনেড হামলা

থাইল্যান্ডে একটি সংগীত উৎসবে গ্রেনেড হামলায় অন্তত ৩ জন নিহত এবং আরো ডজনখানেক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ বলছে, উমফাংয়ে মিউজিক ইভেন্ট চলাকালীন ভিড়ের মধ্যে নিক্ষিপ্ত গ্রেনেড বিস্ফোরণের পর দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। খবর ব্যাংকক পোস্টের।

আটক দুজনই কিশোর। তাদের এজনের বয়স ১৬ এবং আরেক জনের বয়স ১৭ বছর।

উমফাং রেসকিউ গ্রুপের অ্যাসোসিয়েশন অনুসারে, শুক্রবার মধ্যরাতের ঠিক আগে মিয়ানমারের সীমান্তবর্তী তাক প্রদেশের উমফাং শহরে একটি বার্ষিক উৎসবে পারফরম্যান্সের সময় গ্রেনেডটি ভিড়ের মধ্যে নিক্ষেপ করা হয়।

পুলিশ জানিয়েছে, এতে কমপক্ষে ৪৮ জন আহত হয়েছেন এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ এখনও চূড়ান্ত হয়নি। কারণ তদন্ত অব্যাহত হয়েছে।

থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থানাথিপ সাওয়াংসাং বলেছেন, স্থানীয় পুলিশ জানিয়েছে বিস্ফোরণের আগে প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App