×

আওয়ামী লীগ

পরিবারের সব সদস্যসহ সাবেক অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১০:৩০ পিএম

পরিবারের সব সদস্যসহ সাবেক অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 

বিএফআইইউর চিঠিতে আরো যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরী কামাল, তাদের দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল এবং টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি, তাদের দুই মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে দিয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস), তার স্ত্রী কাশমিরী কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। 

আরো পড়ুন : ওসমান পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

পাশাপাশি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি ও মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি এবং তৃষা মুনশির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। 

এ নির্দেশনার ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে উল্লেখিত আট জনের পিতা, মাতা ও স্বামীর নাম; জাতীয় পরিচয়পত্র এবং জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউ বলেছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার সময় সাধারণত বাড়ানো হয়। নির্দেশনায় আরো বলা হয়েছে, স্থগিত করা সব ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীর তথ্য বিএফআইইউর কাছে পাঠাতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App