×

আওয়ামী লীগ

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেপ্তার

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ এএম

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা। ছবি : ভোরের কাগজ

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকা রাাজাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আমান।

আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় তিনটি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলাগুলো দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর থেকে রাজা ঢাকায় আত্মগোপনে ছিলেন। তার অবস্থান শনাক্তে দীর্ঘদিন যাবৎ কাজ করছিল পুলিশ। ধানমন্ডিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাজাকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়েছে। এখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন : ঢাকার সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App