×

আওয়ামী লীগ

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

ছবি : সংগৃহীত

নাশকতা মামলায় গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা রেজাউল করিম সবুজ।

সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানোর সময় এই ঘটনা ঘটে। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ পৌর শহরের চাঁচকৈড় কাচাড়িপাড়া মহল্লার বাসিন্দা। রোববার দিবাগত গভীর রাতে একটি নাশকতা ও বিস্ফোরক মামলায় তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

থানার গারদ থেকে বের করার সময় তার বাম হাতে হাতকড়া থাকলেও তিনি ডান হাত উঁচিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই।’ প্রিজনভ্যানে তোলার পরও তিনি একই স্লোগান দিতে থাকেন। পুলিশ সদস্যরা তাকে স্লোগান দিতে বাধা দেন। এ সময় তার স্লোগানে থানা ফটকের সামনে উৎসুক মানুষের ভিড় জমে।

গুরুদাসপুর থানার ওসি মো. মনজুরুল ইসলাম ইত্তেফাক ডিজিটালকে জানান, রেজাউল করিম সবুজের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার দিবাগত রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তবে ‘জয় বাংলা’ স্লোগানের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ ঘোষিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App