×

আওয়ামী লীগ

বিমানবন্দরে শেখ হেলালের পিএস গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম

বিমানবন্দরে শেখ হেলালের পিএস গ্রেপ্তার

মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছবি : সংগৃহীত

দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিট চেকিংয়ের সময় তাকে আটক করা হয়।

পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে সম্পর্কে এখনো জানায়নি ডিবি।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় বিপুল অর্থের যোগান দেন সোহেল মুরাদ। তিনি শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন বলেও কথিত আছে।

আরো পড়ুন : সাবেক এমপি শেখ হেলাল, তন্ময়, এসপি হাসনাতসহ আ. লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা



টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App