×

বরিশাল

বরিশালে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

বরিশালে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

ছবি: প্রতিনিধি

বরিশালে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শিষ্য প্যাদা ওরফে গলাকাটা শহিদ প্যাদাসহ  ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শিষ্য প্যাদা ওরফে গলাকাটা শহিদ প্যাদাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টা থেকে বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হক-৬২ ইবি’র নেতৃত্বে গৌরনদী আর্মি ক্যাম্প ও আগৈলঝড়া আর্মি ক্যাম্পের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শীর্ষ সন্ত্রাসী সহিদ প্যাদা ওরফে গলাকাটা প্যাদা (৪৯), মো. সিরাজুল ইসলাম (৬৩), মো. মামুন খান (৩৫), মো. অসীম ব্যাপারী (২৮) এবং মো. সুলতান (৪৭)। তারা বরিশাল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় সেনাবাহিনী।

অভিযানে উদ্ধার করা হয় ৩২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট, একটি অটোমেটিক চাকু, একটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, পাঁচটি রামদা, তিনটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও মনিটর, নগদ ৪০ হাজার ৫৯১৭ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন, ২৭ পিস ইয়াবা, মাদক সেবনের উপকরণ, চারটি মোবাইল ফোন, দুটি মাদক মাপার যন্ত্র এবং তিনটি ব্যাংকের চেক বই।

সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক কারবার ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় অপরাধমূলক তৎপরতায় জড়িত ছিল বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে।

অভিযান শেষে আটক আসামি ও জব্দকৃত মালামাল বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারের জামিন

ডা. শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারের জামিন

কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী

কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী

চট্টগ্রামে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান, আটক ৩৪৮

চট্টগ্রামে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান, আটক ৩৪৮

ববিতা, আইয়ুব বাচ্চু, ওয়ারফেজসহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

একুশে পদক ’২৬ ববিতা, আইয়ুব বাচ্চু, ওয়ারফেজসহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App