×

বরিশাল

বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বরগুনায় প্রায় অর্ধশত গ্রামের অন্তত ২০ হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছেন। শুক্রবার  সকাল সাড়ে ৮টায় বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

শতাধিক মুসল্লি এ ঈদের নামাজে অংশগ্রহণ করেন। বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, লাকুরতলা ও গৌরীচন্না, পাথারঘাটা উপজেলার হাতেমপুর, বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা ও কাজিরাবাদ, বামনা উপজেলার ছোনবুনিয়া, আমতলী উপজেলার গোজখালী এবং তালতলী উপজেলার নিদ্রা এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা ঈদুল ফিতর উদযাপন করছেন।

দীর্ঘ বছর ধরেই বরগুনা সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদুল ফিতর উদযাপন করছেন। একইভাবে তারা ঈদুল আযহা উদযাপন করে আসছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদ উপলক্ষে বর্ণীল সাজে সজ্জিত পাহাড় রাণী খাগড়াছড়ি

ঈদ উপলক্ষে বর্ণীল সাজে সজ্জিত পাহাড় রাণী খাগড়াছড়ি

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিখোঁজের পর প্রতিবেশীর চুলায় মিললো শিশুর লাশ

নিখোঁজের পর প্রতিবেশীর চুলায় মিললো শিশুর লাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App