×

খেলা

অধিনায়ক মুশফিককে টপকে শান্তর ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:১০ পিএম

অধিনায়ক মুশফিককে টপকে শান্তর ইতিহাস

ছবি- সংগৃহীত

চা বিরতির ঠিক আগের ওভার। মোহাম্মদ আব্বাসের দ্বিতীয় বলে এলবিডব্লিউর জোরালো আবেদন। আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সিদ্ধান্ত পাল্টে গেল, ভেঙে গেল ১৭০ রানের বড় জুটি। সেঞ্চুরি করে সাজঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত।

আউটের আগের বলেই আব্বাসকে কভার দিয়ে চার মেরে শতক পূর্ণ করেন শান্ত। ১২৯ বলে ১২টি চার ও ২টি ছক্কায় সাজানো তাঁর এই ইনিংস। এটি শান্তর ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। আর এই শতকেই তিনি গড়লেন নতুন ইতিহাস।

বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাত্র ১৭ ম্যাচেই ৫টি সেঞ্চুরি করে শীর্ষে উঠে এলেন শান্ত। তিনি পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমকে, যাঁর ৩৪ ম্যাচে অধিনায়ক হিসেবে রয়েছে ৪টি সেঞ্চুরি।

২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেওয়ার প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন শান্ত। এরপর গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গলে জোড়া সেঞ্চুরি এবং নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে শতক হাঁকান তিনি। আজ মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App